🌐 ডোমেইন ও হোস্টিং কি? সম্পূর্ণ সহজ ব্যাখ্যা
Skyhostr.com
Trusted Domain & Hosting Service Platform
📌 ডোমেইন কি ?
ওয়েবসাইট তৈরি করার প্রথম ধাপ হলো একটি নাম নির্বাচন করা। এই নামের মাধ্যমেই মানুষ আপনার ওয়েবসাইট খুঁজে পাবে। এই নামকেই বলা হয় ডোমেইন (Domain)।
সহজভাবে বললে, ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা। যেমন একটি বাড়ির ঠিকানা থাকে, ঠিক তেমনি ইন্টারনেটে আপনার ওয়েবসাইটের একটি ঠিকানা থাকে।
উদাহরণ হিসেবে —
- www.facebook.com
- www.google.com
- www.youtube.com
এই নামগুলোর মাধ্যমেই আমরা ওয়েবসাইটে প্রবেশ করি। অর্থাৎ যে নাম ব্যবহার করে একজন ব্যবহারকারী আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে সেটাই আপনার ওয়েবসাইটের ডোমেইন।
📌 ডোমেইন এক্সটেনশন
ডোমেইন শুধু .com দিয়েই শেষ হয় না। বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করা হয়।
- .com – ব্যবসা বা সাধারণ ওয়েবসাইট
- .org – সংগঠন বা অর্গানাইজেশন
- .net – নেটওয়ার্ক বা প্রযুক্তি বিষয়ক সাইট
- .info – তথ্যভিত্তিক ওয়েবসাইট
তবে বর্তমানে বেশিরভাগ মানুষ এবং প্রতিষ্ঠান .com ডোমেইন ব্যবহার করে কারণ এটি সবচেয়ে জনপ্রিয়।
💰 ডোমেইনের দাম
ডোমেইন সাধারণত কিনে ব্যবহার করতে হয়। এটাকে বলা হয় প্রিমিয়াম ডোমেইন।
বাংলাদেশে একটি .com ডোমেইনের দাম সাধারণত ৮০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হতে পারে এক বছরের জন্য।
📌 হোস্টিং কি ?
অনেকেই ডোমেইন কি জানেন কিন্তু হোস্টিং সম্পর্কে পরিষ্কার ধারণা নেই।
আপনি যদি একটি ডোমেইন কিনেন তাহলে আসলে আপনি শুধু আপনার ওয়েবসাইটের নাম কিনলেন। কিন্তু আপনার ওয়েবসাইটের ফাইল, ছবি, ভিডিও, কোড ইত্যাদি কোথাও না কোথাও সংরক্ষণ করতে হবে।
এই ফাইলগুলো সংরক্ষণ করার জন্য যে বিশেষ সার্ভার বা কম্পিউটার ব্যবহার করা হয় তাকেই বলা হয় হোস্টিং।
এই সার্ভারগুলো ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন চালু থাকে। যার ফলে পৃথিবীর যেকোনো জায়গা থেকে মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারে।
⚙️ হোস্টিং কিভাবে কাজ করে?
হোস্টিং কোম্পানিগুলো তাদের শক্তিশালী সার্ভারে আপনার ওয়েবসাইটের সব ফাইল সংরক্ষণ করে রাখে। যখন কেউ আপনার ডোমেইন নাম লিখে ব্রাউজারে সার্চ করে তখন সেই সার্ভার থেকে আপনার ওয়েবসাইটের তথ্য লোড হয়ে ব্যবহারকারীর সামনে চলে আসে।
এভাবেই ডোমেইন এবং হোস্টিং একসাথে কাজ করে একটি সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে।
🚀 Skyhostr.com
আপনি যদি কম দামে ডোমেইন এবং হোস্টিং কিনতে চান তাহলে ভিজিট করুন Skyhostr.com। এখানে আপনি সহজে ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং এবং ওয়েবসাইট সেটআপ করতে পারবেন।
💙 Powered By Skyhostr.com